× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহ আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
হ্যান্ডবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ আন্তঃ উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে কালীগঞ্জ উপজেলা হ্যান্ডবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ট হামিদুর রহমান ষ্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল ম্যাচে তারা হরিনাকুন্ডু উপজেলা কে ১৭ – ১০ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার সকল উপজেলা থেকে একটি করে হ্যান্ডবল দল অংশগ্রহন করেন। মঙ্গলবার অনুষ্টিত চুড়ান্ত পবের্র ফাইনাল ম্যাচে কালীগঞ্জ দল ১৭ – ১০ গোলের ব্যাবধানে জয়ী হয়। খেলায় কালীগঞ্জ একাদশের এমদাদুল হক ম্যান অব দি ম্যাচ ও বিল্লাল হোসেন ম্যান অব দি টুনামেন্ট বিবেচিত হয়।

শেষে টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন কালীগঞ্জ একাদশের হাতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার হিসাবে ১৫ হাজার টাকার প্রাইজমানি চেক ও ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা ও জাহেদী ফাউন্ডেশনের তাইয়ুম শাহরিয়ার জাহেদী সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংগঠনের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..