ঝিনাইদহে ৯ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী বই মেলা।

বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের ১৫ টি স্টল স্থান পেয়েছে। এতে প্রদর্শণ করা হচ্ছে নামি-দামি সব লেখকের বই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।