× Banner
সর্বশেষ

ঝিনাইদহে ৭ দফা দাবী আদায়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানবন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১২ নভেম্বর’২০১৭:  ৭ দফা দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকুরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার।

বক্তারা, সারা দেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..