× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ঝিনাইদহে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২নভেম্বর’২০১৭ঃ  “উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। খুলনা কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, চেম্বার অফ কর্মাসের সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খোন্দকার মাহবুবুল আলম।

এছাড়াও অনুষ্ঠানের জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আয়কর দাতাগণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..