× Banner
সর্বশেষ
ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে শহরের পিটিআই মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিটিআই সুপার আতিয়ার রহমান, সহকারী সুপার এস এম সালাউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা সোলাইমান তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার জি এম কামাল হোসেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা শিক্ষা অফিস তাদের স্টল প্রদর্শণ করেন। প্রদর্শণ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়ক উপকরণ। আগামীকাল শেষ হবে এ মেলা।


এ ক্যটাগরির আরো খবর..