ঝিনাইদহে ২৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে ২৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। সেসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সদর উপজেলার দুই হাজার ৪ শ’ জন কৃষককের মধ্যে প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। এই সহযোগীতার মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক পরিমানে আউশ ধান ফলাতে পারবেন বলে জানান অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।