ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ ৭৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ ৭৪ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপিসহ ৩০, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৪ জামায়াতসহ ১০ ও মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ৯ জন, এছাড়াও ডিবি পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।