× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। শনিবার সকালে সদর পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র-২ জাহিদুল ইসলাম এর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, সাইফুল ইসলাম মধু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ। পরে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এতে জেলার ৬ উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..