× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

ঝিনাইদহে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২১ নভেম্বর’২০১৬ঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার ওয়ারেন্ট অফিসার আশিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, যশোর জেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার কমান্ডার ও ওয়ারেন্ট অফিসার হেমায়েত হোসেন, মাগুরা জেলা কমিটির কমান্ডার ও  সার্জেন্ট আলহাজ্ব সোলাইমান হোসেন, ঝিনাইদহ জেলা কমান্ডার ও  সার্জেন্ট রফিকুল ইসলাম, জেলা কমিটির সভাপতি ও সার্জন সাইদ আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, অবসরে যাওয়ার পর রশদ ভাতা মাথাপিছু ৪১৮ টাকার স্থলে ১ হাজার টাকা বর্ধিত করা, সর্বনি¤œ বেতন ১০ হাজার টাকা নির্ধারণ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ৭ বীরশ্রেষ্ঠের নিজ নিজ জেলায় তাদের স্মরণে ম্যুরাল/ প্রতিকৃতি নির্মাণসহ ১০ দফা দাবিদাবার কথা ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..