ঝিনাইদহে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় মামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার সকালে নির্যাতিতার পিতা মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সে সময় পাশের কালুহাটি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নবম শ্রেনীর ছাত্র রাশেদুল তাকে জোর পুর্বক তুলে নিয়ে পার্শবর্তী কলাবাগানে নিয়ে ধর্ষন করে।

মেয়েটি বাড়ি এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। এরপর মেয়েটির পিতা বাদী হয়ে সকালে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪ । মহেশপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, নির্যাতিত মেয়েটির বাবা রাশেদুলকে আসামী করে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনার পর রাশেদুল পলাতক রয়েছে। পুলিশ আসামীকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।