ঝিনাইদহে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ এপ্রিল’২০১৮:  ঝিনাইদহে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের শের এ বাংলা সড়কের রংধনু প্লাজার ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন রুপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান মহা-ব্যাবস্থাপক অশোক কুমার সিংহ রায়।

রূপালী ব্যাংক লিমিটেড যশোর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার খান মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার রূপালী ব্যাংকের জোনাল ম্যানেজার হাবিবুর রহমান, ফরিদপুর শাখার জোনাল ম্যানেজার ওবাইদুল হক, যশোর শাখার প্রাক্তণ জোনাল ম্যানেজার জয়নাল আবেদিন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো: মহিউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও প্রজ্ঞা ল্যাবরেটরিজ এর স্বত্তাধীকারী আকরাম হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রূপালী ব্যাংক ঝিনাইদহ শাখার সহকারী মহা-ব্যাবস্থাপক ও শাখা প্রধান রোকনুজ্জামান।

এসময় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাহক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, রূপালী ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে গ্রাহকদের সকল সেবা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নতুন ভবনের উদ্বোধন করায় গ্রাহকের সেবার মান সহজ হবে বলে জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।