× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ঝিনাইদহে মুগডালের মাঠদিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে মুগডাল বারি-৬ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওই গ্রামের মাঠে এ মাঠদিবসের আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

পিকেএসএফ এর পেস প্রকল্পের আওতায় মুগ ডাল ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা খয়বার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর লক্ষীকান্ত বালা। মাঠদিবসে ওই এলাকার ৮০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ মে সদর উপজেলার বিজয়পুর গ্রামে মুগডাল বারি-৬ এর মাঠ দিবস হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর রনজিত কুমার মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..