× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধরের মামলায় আরও একজন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৬ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলে কাত্তিক সাহাকে মারধর মামলায় দিপংকর নামের  আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার বেখুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) সকালের দিকে মুক্তিযোদ্ধা অসিত  কুমার সাহা বেথুলী পূজা মণ্ডপের কাছে ধান শুকাতে দেন। দুপুরের দিকে একই এলাকার দিলীপ সাহার দুই ছেলে দিপংকর ও রাজা তাদের ধান ফেলে দেয়। এর প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে দিপংকর ও রাজা মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলে কাত্তিক সাহাকে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় মুক্তিযোদ্ধার একটি চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অসিত বাদী হয়ে উপরোক্ত ২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শুক্রবার মামলার ১ নম্বর আসামী রাজাকে ও আজ সকালে অন্য আসামী  দিপংকরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার সকালে রাজা সাহাকে ও আজ শনিবার সকালে দিপংকর সাহাকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..