ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ মানবিক মুল্যবোধ ও নৈতিক সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী শহরের ডাঃ কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।

বিশেষ অতিথি ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি ও রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণচন্দ্র বিশ্বাস, জজ কোর্টের জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক মিজানুর রহমান। কর্মশালার জেলার বিভিন্ন উপজেলা থেকে মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প অব্যাহত রাখার পক্ষে মত দেন বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।