× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঝিনাইদহে মডার্ন ফার্মার এমডির মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহ মডার্ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বহু দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ খায়রুল বাশার আর নেই। তিনি ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ভাই, ৩ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে শহরের বিশষ্ট ব্যক্তিরা বিশিষ্ট সমাজ সেবক খায়রুল বাশারের মৃতদেহ এক নজর দেখার জন্য তার মডার্নপাড়ার বাসভবনে ছুটে যান।

পারিবারিক সুত্রে জানা গেছে, মোঃ খায়রুল বাশার ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। ৭০ দশকে তিনি সল্পপরিসরে ওষুধ তৈরীর কারখানা স্থাপন করেন। তিল তিল করে তার ছোয়ায় গড়ে ওঠে আজকের মডার্ন ফার্মাসিটিক্যালস। আইএসও সনদধারী মডার্ন ফার্মাসিটিক্যালস এখন বিদেশেও ওষুধ রপ্তানী করে। ওষুধ ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবা মুলক কাজে জড়িয়ে পড়েন।

ঝিনাইদহের বহু দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিাতা সভাপতি খায়রুল বাশার। তিনি ঝিনাইদহ চেম্বার, ডায়াবেটিক সমিতি, চক্ষু হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কাঞ্চননগর মসজিদ, নারিকেলবাড়িয়া কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সব দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনেও তার কৃতিত্বমাখা অবদান রয়েছে। তিনি মাধানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় সদস্য ছিলেন। নব্বই দশকে তিনি দৈনিক ঝিনাইদহ নামে একটি জনপ্রিয় পত্রিকার প্রকাশক ছিলেন।

এদিকে শিল্পপতি ও সমাজসেবক খায়রুল বাশারের মৃত্যুগে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ চেম্বার, ঝিনাইদহ প্রেসক্লাব, ডায়াবেটিক সমিতি, চক্ষু হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন ও নারিকেলবাড়িয়া ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ। পৃথক শোকবার্তা তারা এমন দানশীল ও সমাজকর্মীর মৃত্যুতে ঝিনাইদহবাসি একজন অভিভাবককে হারালো বলে উল্লেখ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারাও মরহুমের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..