মধুখালী প্রতিনিধি: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী শোক দিবস পালনের অংশ হিসেবে মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজনে এক বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় শোক র্যালী টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে টাওয়ার বিল্ডিং এর সামনে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে ও নারী নেত্রী প্রীতিকনা ভাদুড়ীর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, সহপ্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম তুহিন, মধুখালী মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার এমি,মহিলা আওয়ামীলীগ ও পৌর কাউন্সিলর মোরশেদা আক্তার মিনা, জেসমিন ইসলাম, সামছুন্নাহার, শুক্লা রায় প্রমুখ
এ সময মঞ্চে উপস্থিত ছিলেন আইনউদ্দীন কলেজের সহকারি অধ্যাপক প্রদীপ কুমার সরকার, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ডুমাইন ইউপি আ‘লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন টোকন ।
বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।




