× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ঝিনাইদহে বিপ্লবী বাঘাযতীন’র মৃত্যু বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
বিপ্লবী বাঘাযতীন’র মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ১০৫’তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকেলে তার পৈতৃকভিটা হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী বাঘাযতীন একাডেমী।

হরিনাকুন্ড উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরেগুল ইসলাম, রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার দে, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার।

বক্তারা, বিট্রিশ বিরোধী আন্দোলনে বাঘা যতীদের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘাযতীন একাডেমীর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..