× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির জেলা শাখা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করে বলেন, দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। একই সাথে গত ৩০ আগস্ট বিএনপির সমাবেশে আসা ও যাওয়ার পথে শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..