× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে বালিশচাপা দিয়ে ৯ দিনের শিশুকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

অরিন্দম রহমান, স্টাফ রিপোর্টার: উঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামে মঙ্গলবার বিকালে ৯ দিন বয়সের এক কন্যা শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিংকু খা নামে নিহত শিশুটির বড় চাচা পালাতক রয়েছে। নিহত শিশুর বাবা সাঈদ খাঁ এ সময় বাড়িতে ছিলেন না। এদিকে শিশু হত্যার ঘটনাটি ধাপাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, কলমনখালী গ্রামের আব্দুল মজিদ খাঁর ছেলে সাঈদ খা একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে আফরিনা খাতুনকে ভালবেসে বিয়ে করেন। কিন্তু এ বিয়েতে সাঈদের পরিবারের সবাই রাজি হলেও বড় ভাই রিংকু খা রাজি ছিলেন না। বিয়ের পর সাঈদ আফরিন দম্পতির কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। সন্তানটি নিয়ে তারা সুখেই ছিল।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে মা আফরিন সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার বড় ভাসুর রিংকু খা ঘরে ঢুকে ৯ দিনের শিশু বাচ্চাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত শিশুর নানা আনোয়ার হোসেন অভিযোগ করেন, তার ৯ দিন বয়সের নাতনিকে এভাবে হত্যা করা হবে তা কল্পনাও করেত পারছি না। তিনি আরো জানান, এলাকার কিছু প্রভাবশালী মানুষ থানায় যেতে বাঁধা প্রদান করছে।

এ ব্যাপারে এলাকার চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজ জানান, তিনি শিশু হত্যার ঘটনা শুনেছেন। তবে বিস্তারিত কিছুই জানেন না।

প্রতিবেশিরা জানান, বিয়ের আগেই আফরিনের গর্ভে শিশুটির জন্ম হয়। বিষয়টি জানাজানি হলে পরে সাঈদ ও আফরিনের মধ্যে বিয়ে হয়ে যায়। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি বড় ভাই রিংকু। এ জনই হয়তো শিশুটিকে হত্যা করা হতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার কলমনখালী গ্রামে ৯ দিন বয়সের এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, হত্যার ঘটনা সঠিক হলে অবশ্যই থানায় মামলা রেকর্ড করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..