× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে “বন্দুক যুদ্ধে” ডাকাত নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের ২ কনস্টেবল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুর থানায়  সাব ইন্সপেক্টর বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ-জীবন নগর সড়কে টহল দিচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে টহল দলটি উপজেলার কাটাখালি নামক স্থানে পৌছালে ডাকাতির প্রস্তুতিরত একটি ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ করে বোমা ছুড়ে মারে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। বন্দুক যুদ্ধ শেষে পুলিশ ঘটনাস্থল  অজ্ঞাত ডাকাতের গুলিবিদ্ধ  মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, বন্ধুক যুদ্ধে আহসান হাবিব ও সেলিম রেজা নামে ২ কনস্টেবল আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ২টি শাটার গান, ৫রাউন্ড গুলি ও ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..