ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১’শ ২৯ জন গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥০৯জুলাই’২০১৭:  ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১’শ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।

পুলিশ জানায়, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬৩ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, শৈলকুপা ৩২ জন, কালিগঞ্জ থেকে ১ জন, মহেশপুর থেকে ১৯ জন ও কোটচাঁদপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।