ঝিনাইদহে পুলিশের অভিযানে জেএমবি সদস্য সহ আটক ২৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের পুলিশের বিশেষ অভিযানে ২ জেএমবি ও ৬ জামায়াত কর্মী সহ ২৭ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৫, শৈলকুপায় ৪, হরিনাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৫, কোটচাদপুরে ৪ এবং মহেশপুরে ৩ জন রয়েছে।

আটকৃতদের মধ্যে জেএমবি সদস্য রবিউল ইসলাম কে কোটচাঁদপুর থেকে ও আবু হাসান কে কালীগঞ্জ থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার  আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।