× Banner
সর্বশেষ
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ড, হত্যার আগে রাস্তা দিয়ে বার বার যাওয়া আসা করছিল তিন যুবক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ  অনেক স্থানে পুজা ছিল। তাই সকালে চা না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী। বাইসাইকেল চালিয়ে তিনি কালীগঞ্জের কলেজ পাড়া (মাস্টার পাড়ার) কটার বাড়িতে পুজা করতে যাচ্ছিলেন। কিন্তু বাড়ি থেকে ২ কিলোমিটার দুরে মহিষার ভাগাড় সোনাইখালি মাঠের মধ্যের রাস্তা দিয়ে যাবার সময় তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় বলে কান্না জড়িত কণ্ঠে কথাগুলি বলছিলেন নিহত পুরোহিতের স্ত্রী শেফালী গাঙ্গুলীসহ আত্মীয় স্বজনরা।

করাতিপাড়া গ্রামের কৌশিক চ্যাটার্জী নামের এক যুবক জানান, হত্যাকান্ডের আগে মাঠের মধ্যের ওই রাস্তা দিয়ে তিন যুবক একটি মোটর সাইকেল নিয়ে বার বার যাওয়া-আসা করছিল বলে তিনি শুনেছেন। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় পুরোহিতের মৃতদেহ মাঠের মধ্যে পড়ে আছে। তার মাথায় ও ঘাড়ে  কুপিয়ে এবং গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সম্ভাবত বাইসাইকেল চালিয়ে যাবার সময় তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে পুরোহিত পড়ে যায় এরপর কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যা করে হয়েছে বলে ধারণা করছেন ওই যুবকসহ এলাকার অনেকে।  পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

নিহতের ভাই গোবিন্দ গোপাল গাঙ্গুলী জানান, তার ভাইয়ের বয়স প্রায় ৭০ বছর হবে। তিনি সাধারণত বিভিন্ন মন্দিরে ও বাড়িতে দীর্ঘদিন ধরে পুজা করে আসছেন। পুজা পার্বন করাই ছিল তার পেশা। তিনি এই পুজা পার্বন করে জীবিকা নির্বাহ করতেন। এলাকার তার কোন শত্রু ছিল না। কেনই বা তাকে নৃশংসভাবে মারা হলো এটা আমরা ভাবতি পারছি না।

হত্যাকাণ্ডের ধরন দেখে এর সাথে জঙ্গিদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারনা করছেন ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল। তবে ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ  (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, কারা এ ঘটনার সাথে জাড়িত তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা আছে নাকি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া কোন কিছুই বলা যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..