× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর কৃষকের মাটি চাপা মরাদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর কৃষকের মাটি চাপা মরাদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের শৈলকুপা থেকে নিখোঁজের সাতদিন পর রিপন বিশ্বাস (৩৪) নামের এক কৃষকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছেপুলিশ। বুধধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের চররুপদাগ্রামের একটি পতিত ডোবার মধ্যে মাটিচাপাঅবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সে ওইগ্রামের  মৃতআব্দুল বারিক বিশ্বাসের ছেলে।

গত ৯ ডিসেম্বর বুধবাররাত ৯ টার দিকে রিপন বাড়ির পাশের মাঠে ধান পাহারা দিতে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোজা খুজি করেও তার কোন সন্ধান পাওয়াযায়নি। একদিন পর দিন ১০ ডিসেম্বর নিহতের ভগ্নীপতি নজরুলইসলাম বাদি হয়ে শৈলকুপা থানায় একটি সাধারন ডায়েরি করেন।

নিহতের ভগ্নীপতি নজরুল ইসলাম জানায়, নিখোঁজের সাতদিন পর বুধবার সকালে রিপনের বাড়ির পাশেরএকটি পরিত্যাক্ত ডোবায় মাটি এ্যলোমেলো দেখে সেখানে খোজা খুজি শুরুকরে পরিবারের লোকজন। সেখানে পাওয়া যায় রিপনের মরদেহ। রিপন বিশ্বাস দেড় বছর আগেমালয়েশিয়া থেকে দেশে এসে কৃষি কাজ শুরুকরে। এরপর থেকেই পরিবারের সাথে তার জমিজমাসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

নিহতের প্রতিবেশিরা জানায়, সম্প্রতি জমিজমা নিয়ে রিপনের সাথে তারঅন্য ভাইদের বিরোধশুরুহয়। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিনআগেও ভাইদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে একে অপরেরদিকে ধারালো দা নিয়ে যাওয়াও হয়। তবে পরিবারের অন্যরা তা থামিয়ে দেয়। রিপন নিখোঁজ হওয়ার দু-দিন পর থেকে তার মেজোভাই রান্নুবিশ্বাসও নিখোঁজ রয়েছে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশসুপার (শৈলকুপাসার্কেল) আরিফুল ইসলাম ও শৈলকুপা থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেছে। আপাত মৃতদেহের শরীরের তেমন কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধকরে হত্যার পর তাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।হত্যাকারির-উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে কাজ চলছে  আশাকরি দ্রুতই দোষিরা গ্রেফতার হবে।


এ ক্যটাগরির আরো খবর..