× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: নাশকতার মামলায় ঝিনাইদহের ৩ টি উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা অভিযান চালায় পুলিশ। সেসময় শৈলকুপা উপজেলা থেকে ৩ শিবির, কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াতের এক সদস্য ও হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম মুন্সীসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার ৬ উপজেলা থেকে  ৬ জামাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..