ঝিনাইদহে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই)। মানবাধিকার কর্মী এন এম শাহজালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সাবেক মহিলা চেয়ারম্যান তহুরা খাতুন, ঝিনাইদহ সদর থানার এস আই শফিকুল ইসলাম, উন্নয়ন কর্মী হায়দার আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন উই এর শরিফা খাতুন ও প্রকল্প কর্মকর্তা ছাব্দার হোসেন।

এসময় বক্তারা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দুর করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।