× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ঝিনাইদহে নবান্ন উৎসব পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ নবান্ন আমাদের দেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম।

নবান্ন শব্দের অর্থ ”নতুন অন্ন”। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।

শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষে ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে যেমন খুশি তেমন সাজ, পিঠা উৎসবের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..