× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৪ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু গোলকাপে সদর উপজেলার রূপদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে হারিয়ে হরিণাকুন্ডুর বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সদর উপজেলার রূপদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৯-০ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয় শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিমসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে গত ১৯ অক্টোবর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। ৪ গ্রুপে এ খেলায় জেলার ৬ উপজেলার ৬ টি দল অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..