ঝিনাইদহ প্রতিনিধি॥০৫ ডিসেম্বর’২০১৭: ঝিনাইদহ শহরের মুজিবচত্বর এলাকা থেকে জেএমবির সদস্য মাসুম বিল¬াহ (১৯) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে কবি গোলাম মোস্তফা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুম বিল¬াহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার আসামী মাসুম বিল¬াহ ঝিনাইদহ শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।





