× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা নিবার্চন অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সাবেক আঞ্চলিক কর্মকর্তা মুজিবুর রহমান, সদর থানার ওসি অপারেশন মহাসিন হোসেন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ^াস, কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)’র সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা, ১৮ বছরের বেশি বয়সী সকলকে ভোটার হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..