× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ স্টেডিয়ামপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেডের সভাপতি জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা সমবায় অফিসার জাফর ইকবাল, সদর উপজেলা সময় অফিসার শামিমা নাছরিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান।

সেসময় বক্তারা, সমবায়ের দর্শনের যথাযত প্রয়োগ ও বাস্তবায়নের দেশের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য নিরসন করতে সকলকে কাজ করার আহŸান জানান।


এ ক্যটাগরির আরো খবর..