সালথায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু সাঈদ খানের জন্মদিন পালিত

সালথায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু সাঈদ খানের জন্মদিন পালিত
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, সালথা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭০ তম জন্মদিন পালিত হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ চত্তরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা  মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান, এম কিউ হোসাইন বুলবুল, মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দৈনিক সমকালের সালথা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।