× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি : ব্যান্ড দলের বাদ্যের তালে তালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রদক্ষিন করে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছসহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সদস্যবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দসহ অন্যান্যরা।

আলোচনা সভায় নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জাতীয়পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী ও নিসচা’র সদস্য সামছুল আলম বিত্ত, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।


এ ক্যটাগরির আরো খবর..