× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মন্ডল (৪০) বেতাই গ্রামের মাঠপাড়ার শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শফি উদ্দিনের ছোট ছেলে সাব্বির আহম্মেদ জুয়েল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময় বড় ভাই সোহেলের কাছে টাকা-পয়সা পাঠাতেন। দুই মাস আগে জুয়েল বাড়ীতে ফিরে বড় ভাইয়ের কাছে টাকা পয়সার হিসাব চাইলেও বড় ভাই কোন হিসাব দেন নি। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে বিবাদ চলে আসছিলো। সম্প্রতি সংসার আলাদা করে দুই ভাই।
রোববার দুপুরে বাড়িতে থাকা জ্বালানি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মাঝে আবারো বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের দিকে বটি ছুড়ে মারে। এতে ছোট ভাই জুয়েলের পা কেটে যায়। এক পর্যায়ে জুয়েল ওই বটি দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করে। এতে বড় ভাই গুরুরত আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..