× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ঝিনাইদহে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ:ঝিনাইদহে চোর সন্দেহে নুর ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গেল রাত ১ টার দিকে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে একই উপজেলার আলামপুর গ্রামের ফজর মোল্লার ছেলে নুর ইসলাম গৌরিনাথপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে চুরি করতে আসে। এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে নুর ইসলামকে গণপিটুনি দেয়।
এতে গুরুতর আহত হয় সে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিহত নুর ইসলাম ওই এলাকার চিহ্নিত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ¬ব জানান, নুরুল ইসলাম মঙ্গলবার রাতে গৌরীনাথপুর গ্রামে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। এসময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে ২০১২ সালে কোটচাঁদপুর থানায় খুনসহ ডাকাতির মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ ঝিনাইদহে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..