× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে ওজোলা খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আব্দুল করিম নামের এক প্রতিবেশী।

শনিবার সকাল ৬ টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওজোলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম ও ছেলে সাইদুল ইসলাম মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর বহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামিলা খাতুন ওরফে ওজেলাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গোসলখানার ভিতর থেকে ওজোলা খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত আব্দুল করিমকে তার ন্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল করিম জানিয়েছে নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজলাকে হত্যা করে। পরে তাকেও হত্যার চেষ্ঠা করে।

নিহতের স্বামী শহিদুল ইসলাম আটক হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় হত্যা করেছে। পরে করিম আত্বহত্যা করতে নিজেই নিজের গলায় কোপ দেয়।

তবে পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম মান্নান ও জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..