× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ঝিনাইদহে গৃহবধুকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ নভেম্বর’২০১৬: ঝিনাইদহ শহরের পল্লী বিদ্যুৎ অফিস এলাকার রাউতাইল গ্রামে রুমা খাতুন (২০) নামের এক গৃহবধুকে বেধড়ক পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী ও তার পরিবার। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৭ বছর আগে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের নুর ইসলামের মেয়ে রুমা খাতুনের বিয়ে হয় রাউতাইল গ্রামের মোজাম হোসেনের ছেলে ফিরোজ হোসেনের সাথে।

আহত গৃহবধুর বড় বোন রিনা খাতুন জানান, ১ম স্ত্রীর সন্তান না হওয়ায় স্বজনদের ফুসলিয়ে ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় রুমাকে বিয়ে করে ফিরোজ হোসেন। বিয়ের পর রুমার কোল জুড়ে ফুটফুটে ২টি কণ্যা সন্তানের জন্ম হয়। এর পর থেকে শুরু হয় তার উপর নির্যাতন। সন্তান দুটি মায়ের কাছে না দিয়ে ঝিঁয়ের মত ব্যবহার শুরু করে সতিন নাজমা খাতুন, শ্বাশুড়ি মনোয়ারা খাতুন ও স্বামী ফিরোজ হোসেন। রুমা খাতুনের কোন অভিভাবক না থাকায় দিনের পর দিন এ নির্যাতন সহ্য করে আসছিল।

পরবর্তীতে মঙ্গলবার সকালে শ্বাশুড়ি মনোয়ার খাতুন, সতিন নাজমা খাতুন, স্বামী ফিরোজ হোসেন তাকে ঘরে আটকিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পরে হত্যার উদ্যেশ্যে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে রুমা খাতুন জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে ঝিনাইদহ শহরের একটি বাড়ীতে আশ্রয় নেয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন গৃহবধু রুমার স্বজনেরা।


এ ক্যটাগরির আরো খবর..