× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ঝিনাইদহে ইসলামিক লিজেন্ড কম্পিটিশন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুলে ইসলামিক লিজেন্ড কম্পিটিশন (সিজন-২) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে ও ইসলামী ব্যাংক হাটগোপালপুর এজেন্ট শাখার সহযোগিতায় এ প্রতিযোগিতায় কোরআন তেলোয়াত, ইসলামিক সংগীত পরিবেশন ও ইসলামী সাধারণ জ্ঞান বিষয়ে সদর উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মনিংসান কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুন্সী মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার অপারেশন জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন জর্জকোর্টের আইনজীবি আব্দুর রশিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী। ইসলামিক লিজেন্ড কম্পিটিশনে বিচারকের দ্বায়িত্ব পালন করেন মাওলানা মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক ও জাকির হুসাইন।


এ ক্যটাগরির আরো খবর..