× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঝিনাইদহে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫মার্চ’২০১৬ঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও স্বচ্ছ জনবান্ধব ভূমি প্রশাসন গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার বাস্তবায়নে ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, সুরাট ইউপি চেয়ারম্যান কবীর হোসেন জোয়ার্দ্দার কেবি, দোগাছি ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ ফয়েজ, ঘোড়শাল ইউপি চেয়ারমান পারভেজ মাসুদ লিল্টন ও ফুরসন্দি ইউপি চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ুম মুক্ত।
প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার তার বক্তব্যে বলেন, ল্যাপটপ প্রদানের মাধ্যমে সেবা প্রত্যাশী মানুষের হয়রানি লাঘব, দালালের দৌরাত বন্ধসহ জনগণ দ্রুত তাদের কাঙ্খিত সেবা পাবে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৮ জন ভূমি সহকারী কর্মকর্তার মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..