× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘করোনা পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ও দারিদ্রতা নির্মূলে আদিবাসি ও গ্রামীণ নারীর অবদানই মূখ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

এ্যাকশন এন ডেভেলপমেন্ট (এইড) এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইড এর সদর উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি সুরাইয়া পারভীন মলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, এইড এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আশরাফুন্নাহার আশা, এইডের প্রশাসনিক কর্মকর্তা তন্ময় কুন্ডু।

এছাড়াও অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া ইউনিয়নের সচিব ইমারত আলী, এইড এর কর্মকর্তা মামুনুর রশীদ, আয়াতুল্লাহ, আসমা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা, গ্রামীণ নারীদের অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..