ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ জানুয়ারি’২০১৭
ঝিনাইদহের নির্যাতিত নেতাকর্মীবৃন্দের মূল্যায়ন উত্তর সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস।
শনিবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস’র সদর উপজেলার হামদস্থ বাসভবনের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন,যুবলীগের অন্যতম নেতা শরিফুল ইসলাম তোতা, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজউললাহ ফয়েজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোস্তাকিম মনির।
আলোচনা সভা শেষে জেলার ৩৭ জন নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মী সম্মননা সরূপ কোরআন, জায়নামাজ, স্ব-স্ব ধর্মের কিতাবসহ ফুল দেওয়া হয় এবং মিষ্টিমূখ করান অতিথিবৃন্দ।