× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানবন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর সন্ধানের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে ওই এলাকার কয়েক’শ নারী পুরুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যন এ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন, স্থানীয় মুক্তিযোদ্ধা ফজলে এলাহী মিয়া, লিয়াকত আলী, আমির কাজী, রোজদার আলী, আলাউদ্দিন মিয়া, আবু বক্কর, নিখোঁজ ইউনুস আলীর ভাই আলতাফ হোসেন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা, ইউনুস আলীকে মুক্তিযোদ্ধা দাবী করে বলেন, গত ২৪ আগষ্ট রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছে। বক্তারা দ্রুত ইউনুস আলীকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউনুস আলী কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যন এ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন।


এ ক্যটাগরির আরো খবর..