ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ একজন আটক

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সাহেব আলী (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার সুরাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। এসময় ঝিনুকমালা আবাসন প্রকল্পের ব্রীজ এলাকা থেকে সাহেব আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলি। আটককৃত সাহেব আলী নাশকতামুলক কর্মকান্ড করার জন্য সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।