স্থানীয়রা জানায়, স্কুলছাত্রী ইয়াসমিনের ফুফাতো ভাই প্রবাসী মো. রাশেদের সাথে তার বিয়ে দিতে উঠে পড়ে লাগে তার বাবা ইসমাইল হোসেন। কিন্তু বিয়েতে রাজি ছিল না ওই ছাত্রী। এ ঘটনার জের ধরে গত সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী ইয়াসমিন। ঘটনাটি দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। দুপুরে মরদেহটি নিহতের নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রবাসী মো. রাশেদ উপজেলার মান্দারী ইউনিয়নের সমাষপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি এরআগেও বিয়ে করেছে। প্রায় ৩ বছর আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুল কবির রিপন বলেন, মেয়েটির বাবা ইসমাইল হোসেন জানিয়েছেন পড়ালেখার বিষয়ে বকাঝকা করায় সে বিষ পান করেছে। কিন্তু স্থানীয়দের থেকে জানা গেছে, তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ের জন্য তাকে চাপ সৃষ্টি করলে অভিমান করে সে বিষপান করে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



