মেহেরপুরে ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বিতরণের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৭-১৮): বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) মেহেরপুরের আয়েজনে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গাড়ির মালিকদের মাঝে ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক আতিয়ার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।