× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা আটক

admin
হালনাগাদ: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥  ঝিনাইদহে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ নয়ন (২৭) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরে বাইপাস এলাকার আইয়ুব মোড় থেকে নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন শহরের মহিলা হোস্টেলপাড়ার আব্দুল মজিদের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বাইপাস এলাকার আইয়ুব মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ টি হাতবোমা ও ৫১ পিচ ইয়াবাসহ নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..