× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে

ঝিনাইদহে অতিথি পাখিতে মুখরিত নদী অববাহিকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রতিবছর শীত এলেই ঝিনাইদহের নদ-নদী, জলাশয়, বিল, হাওড়-বাওড়, ডোবা কিংবা বড় পুকুরে সকাল সন্ধ্যায় ছুটোছুটি আর ডানা ঝাপটায় নানা রংবেরঙের নাম না জানা অসংখ্য পাখি। সেগুলো আমাদের কাছে অতিথি পাখি হিসেবে পরিচিত। অতিরিক্ত শীত থেকে নিজেদের জীবন বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় । প্রতিবছরের ন্যায় এবারও ঝিনাইদহ জেলার বিভিন্ন নদ-নদী ও বিল গুলোতে আগমন ঘটেছে অতিথি পাখির।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা মিলেছে অতিথি পাখির। জানা যায়, পৃথিবীতে প্রায় ৫ লাখ প্রজাতির পাখি আছে। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতিই বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। শুধু ইউরোপ আর এশিয়ায় আছে প্রায় ৬০০ প্রজাতির পাখি। কিছু কিছু পাখি তাই প্রতিবছর ২২ হাজার মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূরদেশে। উত্তর মেরু অঞ্চলের এক জাতীয় সামুদ্রিক শঙ্খচিল প্রতিবছর এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ দিকে চলে আসে। আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও তারাও অনেক দূর থেকেই আসে। বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের ওপাশ থেকেই বেশির ভাগ অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে প্রবেশ করে। এ ছাড়া ইউরোপ, সূদুর সাইবেরিয়া থেকেও এসব পাখি আসে। শীতের দাপট কমতেই আবার ফিরে যায় নিজ দেশে।

এসব পাখিদের মধ্যে এ অঞ্চলে বেশ পরিচিত অতিথি পাখি বালি হাঁস। এছাড়া ও ধূসর ও গোলাপি রাজহাঁস, বুনো হাঁস, পাতিহাঁস, বুটিহাঁস, কালোহাঁস, খয়রা চকাচকি, ছোট সারস পাখি, বড় সারস পাখি, হেরন, নিশাচর হেরন, কার্লিউ, ডুবুরি পাখি, গায়ক রেন পাখি, কাদাখোঁচা, রাজসরালি, নর্দান পিনটেইল, পাতিকুট, বিলুপ্ত প্রায় প্যালাস ফিস ঈগল , গ্যাডওয়াল, পিনটেইল, নরদাম সুবেলার, কমন পোচার্ড ,লেঞ্জা, চিতি, সরালি, বৈকাল, নীলশীর পিয়াং, পান্তামুখি, রাঙামুড়ি, পেড়িভুতি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, পাতিবাটান, পানি মুরগি, নর্থ গিরিয়া, কমনচিল, কটনচিল, ও জলপিপি উল্লেখযোগ্য। শীতপ্রধান এলাকায় এ সময়টাতে তাপমাত্রা অধিকাংশ সময় শূন্যেরও বেশ নিচে থাকে । ফলে শীত এলে এরা সহ্য করতে না পেরে যে সব দেশে শীত অপেক্ষাকৃত কম সেখানে চলে যায়।

এছাড়া শীতপ্রধান এলাকায় এ সময়টাতে খাবারের মারাত্মক সংকট দেখা দেয়। এরপরও মরার উপর খরার ঘা হয়ে দেখা দেয় তুষারপাত। ফলে শীত এলেই হিমালয়ের আশপাশের কিছু অঞ্চলসহ এশিয়ার কিছু অঞ্চল, ইউরোপ, সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে অপেক্ষাকৃত কম শীত প্রধান অঞ্চল গুলোতে। মার্চ-এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলের বরফ গলতে শুরু হলে অতিথি পাখিরা নিজ দেশে ফিরে যায়।


এ ক্যটাগরির আরো খবর..