× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ঝিনাইদহের ৫ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি : ১৩ ডিসেম্বর’২০১৬
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ঝিনাইদহের কালীগঞ্জের ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৬ উপলক্ষে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক এক অনুষ্ঠানে এ ৫ নারীকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও গলায় পরিয়ে দেয়া হয় চাদর।

জীবন সংগ্রামে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এবং প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মায়া দেবনাথ, সফল জননী নারী হিসেবে মোছাঃ আনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লিলি খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালেহা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হিসেবে হুরজাহান বেগমকে জয়িতা  সম্মাননা দেয়া হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফ আক্তার, সাংবাদিক নয়ন খন্দকার, এনামূল হক সিদ্দিক, জয়িতা নারী হুরজাহান বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনাল হক।

 


এ ক্যটাগরির আরো খবর..