× Banner

ঝিনাইদহের সেই শিক্ষক মিনারুল ইসলাম অস্ত্রসহ আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়া থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষক মিনারুল ইসলামকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশের নিয়মিত টহল দল ভোর রাতে টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল।

সেসময় মিনারুল ইসলামকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে একটি দেশীয় তৈরী শার্টার গান উদ্ধার করে।

উল্লেখ্য মিনারুলের স্ত্রী মেহেরুন নেছা মেরী বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করে তার স্বামীকে ফেরত দানের দাবী জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৩০ জুলাই রাত ৩ টার দিকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..