ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে শুকুর আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব।

শুকুর আলী যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুড়িয়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে। বুধবার সকালে তাকে আটক কওে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় ফেন্সিডিল কেনা-বেঁচা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও শুকুর আলীকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছে থাকা ব্যাগভর্তি ৫শত ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

ট্যাগ মহেশপুর

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।